যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিনেমা হলে একই সঙ্গে মুক্তি পাচ্ছে অ্যানিমেডেটড কমেডি সিনেমা ডেসপিকেবল মি সিরিজের নতুন কিস্তি ‘ডেসপিকেবল মি ফোর’। আগামীকাল (৩ জুলাই)সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সব কটি হলে। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস রেনড। সিনেমাটির মূল চরিত্র গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের ও পিয়েরে কফিন।
ডিসপিকেবল মি নামে সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। ২০১৩ সালে দ্বিতীয় ও ২০১৭ সালে মুক্তি পায় সিরিজের তৃতীয় সিনেমাটি। প্রতিটি সিনেমাই ব্যাপক জনপ্রিয় হয়। তাই নির্মাতারা এবার নিয়ে আসছে সিরিজের চতুর্থ কিস্তি। এরই মধ্যে মুক্তি পাওয়া সিনেমার ট্রেলর যের দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মুক্তির দ্বিতীয় দিনেই ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি দেখে ফেলেছে দেড় মিলিয়নেরও বেশি দর্শক।
আগের ছবিতে দেখা গিয়েছিলো, ভিলেনগিরি ছেড়ে দিয়ে তিন পালক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে গ্রু। এন্টি ভিলেন লিগে একটি চাকরিও জুটিয়ে নিয়েছে সে। মাঝে মধ্যে স্বামী-স্ত্রী একসঙ্গে অন্যান্য ক্ষতিকর ভিলেনদের প্রতিরোধের মিশনে নামে তারা। স্বামী গ্রু ও স্ত্রী লুসির কোড নাম দেওয়া হয় গ্রুসি।
ডেসপিকেবল ফোরে আসছে কিছু নতুন মুখ। এর মাঝে গ্রু ও লুসির শিশুপুত্র গ্রু জুনিয়র অন্যতম। এবারের গল্পে দেখা যাবে, ১৯৮৫ সালের প্রাক্তন ছাত্রদের মধ্যে সেরা ছাত্রের পুরস্কার পায় ম্যাক্সিম লে মাল, নিজেকে সে তেলাপোকার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে সজ্জিত করেছে। কিন্তু গ্রু ও অ্যান্টি-ভিলেন লিগ (এভিএল) এজেন্টরা অনুষ্ঠানের শেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু জেল থেকে পালিয়ে ম্যাক্সিম ও তার বান্ধবী ভ্যালেন্টিনা এক হয়ে গ্রু ও তার পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়। তাই গ্রুদের সুরক্ষার জন্য পুরো পরিবারকে নতুন পরিচয়ে, মাত্র তিনজন মিনিয়নসহ নতুন শহরে স্থানান্তরিত করে এভিএল। বাকি মিনিয়ন্সদের সরিয়ে নেওয়া হয় এভিএল সদর দফতরে। সেখানে তাদের পাঁচটি সুপার পাওয়ার দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে