
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’-এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে প্রতিষ্ঠানটির সাততলা ভবন।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক এবং একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দেন অক্ষয় কুমার। এই পরিস্থিতিতে সবার আগে প্রযোজককে অক্ষয় ফোন করেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এবার বাসু ভগনানির পুত্র ও অভিনেতা জ্যাকি ভগনানি জানিয়েছেন অক্ষয় কুমার তাঁদের সঙ্গে দেখা করে এই পরিস্থিতিতে পাশে থাকার ভরসা দিয়েছেন। জ্যাকি জানিয়েছেন, অক্ষয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না পুরো কাস্ট এবং ক্রুদের পারিশ্রমিক পরিশোধ হচ্ছে।
জ্যাকি ভগনানি বলেন, ‘অক্ষয় স্যার সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করেছেন। পরিস্থিতি সম্পর্কে জানার পর, তিনি এগিয়ে এসে কলাকুশলীদের প্রতি তাঁর সমর্থন দেখাতে দ্বিধা করেননি। আমাদের প্রকল্পগুলোর সব ক্রু সদস্য তাঁদের সম্পূর্ণ অর্থ না পাওয়া পর্যন্ত তিনি নিজের পারিশ্রমিক নেওয়া স্থগিত করেছেন।’
জ্যাকি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয় স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে সিনেমার ব্যবসা নির্ভর করে দৃঢ় সম্পর্কের ওপর, এই চেতনাই আমরা ইন্ডাস্ট্রিতে লালন করার চেষ্টা করি।’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার বেশ কয়েকজন অভিনেতা এখনো তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতাদের মধ্যে রয়েছেন সোনাক্ষী সিনহা ও টাইগার শ্রফও।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয় ও টাইগারের সঙ্গে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, আলিয়া এফ, মানুষী চিল্লার এবং সোনাক্ষী সিনহা। চলতি বছরের ১০ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মিত হলেও বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ১১০ কোটি রুপি আয় করে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে