একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ২৫০ কোটি রুপির ঋণ শোধ করতে মুম্বাইয়ের অফিস বিক্রি করেছেন প্রযোজক বাসু ভগনানি। তবে এরপরই এ প্রযোজক জানান, খবরটি ভুল, বিক্রি নয় নতুন করে সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর প্রতিষ্ঠান যে আর্থিক সংকটে রয়েছেন, তা স্পষ্ট।
প্রযোজকের এই অবস্থার জন্য অনেকে দায়ী করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। বিশাল অঙ্কের পারিশ্রমিক ও একের পর এক ফ্লপ সিনেমা। ‘বেলবটম’, ‘মিশন রানীগঞ্জ’ আর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
প্রযোজকের এমন পরিস্থিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ্যমকে বাসু ভগনানি জানিয়েছেন, এ পরিস্থিতিতে সবার আগে অক্ষয় কুমার তাঁকে ফোন করেছেন। এমনকি যা ক্ষতি হয়েছে, তা ভার বহন করারও আশ্বাস দেন অভিনেতা।
এ ছাড়া বাসু ভগনানি জানিয়েছেন, সানি দেওল, সুনীল শেঠিসহ ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সম্প্রতি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। জানা যায়, কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রযোজক বাসু ভগনানি। দেনা পরিশোধে বিক্রি করে দেওয়া হচ্ছে মুম্বাইতে ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর সাত তলা ভবন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইতিমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ শতাংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জুহুতে একটি দুই বেডরুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হচ্ছে।
উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির বাবা বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা এন্টারটেইনমেন্ট’ ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক সিনেমা প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে