মুক্তি পেতে যাচ্ছে কৌশিক দাশগুপ্ত প্রযোজিত, জয়দীপ রাউত পরিচালিত সিনেমা ‘মূর্তি’। সিনেমাটির গল্প পাশাপাশি দুটো ত্রিকোন প্রেম নিয়ে। একটা স্পষ্ট আর অন্যটি অনুচ্চারিত। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী রাজলক্ষ্মীকে।
মঞ্চ নিয়মিত রাজলক্ষ্মী এবার সিনেমায়। সিনেমাটিতে আলো চরিত্রে দেখা যাবে তাঁকে। কে এই আলো? যে প্রেমের কাছ থেকে স্বীকৃতি চায়। পরিণতি চায়। তাঁর একদিকে পরাণকাকা অন্যদিকে জয়।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রাজলক্ষ্মী, নন্দলাল মজুমদার, অনিকেত মান্না, রুবাইনা, রঞ্জিতা, অর্ণব সকলেই নিজের নিজের ক্ষেত্রে দারুণ। বিভিন্ন ক্ল্যাসিক্যাল সুরের আবহ রয়েছে সিনেমা জুড়ে। পণ্ডিত সুগত ভাদুড়ি, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, সোমা সরকার, অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
‘মূর্তি’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে কলকাতার রোটারি সদনে। উপস্থিত ছিলেন ‘এক যে আছে কন্যা’ সিনেমা খ্যাত পরিচালক সুব্রত সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা অমিত সাহা, জর্জ টেলিগ্রাফ সংস্থার অধ্যক্ষ গোরা দত্তর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। নির্মাতা জানিয়েছেন সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
১ ঘণ্টা আগে
জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকল না; বরং এটি হয়ে উঠল যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম।
১ ঘণ্টা আগে
প্রতি রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ভালোবেসে অবশেষে’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।
২ ঘণ্টা আগে