সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তাঁর পূর্বসূরি ওয়েই ফেংহেকে ‘গুরুতর শৃঙ্খলা লঙ্ঘনের’ অভিযোগে বহিষ্কার করেছে চীনের কমিউনিস্ট পার্টি। দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
কমিউনিস্ট পার্টির উদ্ধৃতি দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে। একটি তদন্তে দেখা গেছে, তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি এবং নিজের সুবিধাকেই বড় করে দেখেছেন।
বহিষ্কারের বিষয়ে কমিউনিস্ট পার্টি উল্লেখ করেছে, ‘পার্টি ও সেনাবাহিনীর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে লি শাংফু তাঁর মূল মিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় সামরিক কমিশনের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং পার্টি ও জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষতি করেছেন।’
এর আগে গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সামরিক ক্রয়ে সন্দেহজনক দুর্নীতির জন্য তদন্তাধীন ছিলেন লি শাংফু। দুই মাস নিখোঁজ থাকার পর গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে রহস্যজনকভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
চীনের সামরিক বাহিনী গত বছর থেকে বড় ধরনের দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে ১১ জন পিএলএ জেনারেল এবং মহাকাশ প্রতিরক্ষাশিল্পের কয়েকজন নির্বাহীকে জাতীয় আইনসভা থেকে অপসারণ করা হয়েছে।
এদিকে উচ্চস্তরের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে শাংফুর পূর্বসূরি ওয়েই ফেংহেকেও বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। লি এবং ওয়েই দুজনই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সদস্য ছিলেন। সিএমসি শি চিনপিংয়ের নেতৃত্বাধীন একটি শক্তিশালী সংস্থা এবং এর প্রধান হিসেবে তিনিই চীনা সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ আদেশদাতা।
শাংফুর পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলায় ব্যাঘাত, তদন্তে বাধা, ঘুষ গ্রহণের পাশাপাশি বিশ্বাস ও আনুগত্য হারানোর অভিযোগ আনা হয়েছে।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৬ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
৭ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৮ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৯ ঘণ্টা আগে