উড়োজাহাজের কল্যাণে অনেক লম্বা দূরত্বও কম সময়ে পাড়ি দিতে পারি আমরা। তবে স্বাভাবিকভাবেই এতে খরচটাও বেশি পড়ে। তবে কোনো কোনো এয়ারলাইন এই খরচটাও তুলনামূলক বিচারে কম রাখছে। আর এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিয়েছে এয়ারএশিয়া। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের তালিকায় বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী বিমান সংস্থা এয়ারএশিয়া।
গত সোমবার এই ফলাফল ঘোষণা করা হয়। স্কাইট্র্যাক্সের এই তালিকায় ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারলাইন হয়েছে কাতার এয়ারওয়েজ। শুধু সেরা বিমান সংস্থা নয়, সেরা কেবিন স্টাফ, আঞ্চলিক সেবা, সাশ্রয়ী বিমান সংস্থাসহ আরও নানা বিভাগে সেরাদের নাম প্রকাশ করেছে বিমানবন্দর ও বিমান সংস্থার মান নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি।
অবশ্য খম খরচের এয়ারলাইনের তালিকায় প্রথম স্থানটি অর্জন এয়ারএশিয়ার জন্য নতুন কিছু নয়। বলা চলে এই বিভাগের প্রথম স্থানটি অনেকটা নিজের করে নিয়েছে তারা। ২০১০ সাল থেকেই এটি তাদের দখলে।
এদিকে কম খরচের বা সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় দ্বিতীয় স্থানটি সিঙ্গাপুরের স্কুটের। আর স্পেনের ভলোতেয়ার অবস্থান সাশ্রয়ী এয়ারলাইনের তালিকায় তিনে। স্কাইট্র্যাক্সের বিবেচনায় ভারত ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন হলো ইনডিগো।
লন্ডনের বিখ্যাত হিথ্রো বিমানবন্দরের কাছে এক রাজকীয় ম্যানসনে হয় স্কাইট্র্যাক্সের সেরা এয়ারলাইনের তালিকা প্রকাশের অনুষ্ঠানটি। বিভিন্ন এয়ারলাইনের কর্মকর্তা ও কেবিন ক্রুরা এতে অংশ নেন।
সূত্র: ওয়ার্ল্ড এয়ারলাইন এওয়ার্ডস ডট কম

সত্যি কি পোষা প্রাণী আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? গবেষণা বলছে, প্রচণ্ড মানসিক চাপের মুহূর্তে বিড়ালকে আদর করা বা তাদের সঙ্গে বেশি মেলামেশা করা আপনার মেজাজ ভালো করার বদলে উল্টো আরও বিগড়ে দিতে পারে। অধিকাংশ মানুষ বিড়ালের শারীরিক ভাষা বা তাদের অপছন্দ বুঝতে ভুল করেন। নিজের খারাপ লাগার মুহূর্তে...
১ ঘণ্টা আগে
যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
৩ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
৫ ঘণ্টা আগে
মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
২১ ঘণ্টা আগে