ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৯ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ ঘণ্টা আগে