চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ব্যাটিং অনেকটাই নির্ভর করছিল দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপর। আজ বাংলাদেশের বিপক্ষেও দারুণ শুরু পেয়েছিল তাঁরা। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৫৯ রান। এ জন্য তাঁরা খেলেছেন ৬৪ বল।
একটু দেরি হলেও রিশাদ হোসেন ঘূর্ণি জাদুতে ১১তম ওভারে গুরবাজ-ইব্রাহিমের জুটি ভেঙেছে বাংলাদেশ। রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন তাঁরা। ওই ওভারের চতুর্থ বলে জায়গা বানিয়ে তুলে মেরেছিলেন ইব্রাহিম। লং অফ থেকে নিজের অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।
ইব্রাহিমকে ফিরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন রিশাদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগ স্পিনারের শিকার এখন ১২ উইকেট। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। কুড়ি ওভারের বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার। এবার তাঁকে পেছনে ফেললেন রিশাদ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। ভারতের বিপক্ষে তাঁর পাশে বসেছিলেন রিশাদ। আজ তাঁকে ছাড়িয়ে গেলেন। তানজিম সাকিবেরও একই সুযোগ আছে আজ। এই পেসারেরও ১১ উইকেট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে