আগামীকাল ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘প্লাটিনাম জয়ন্তী’। দিবসটি উপলক্ষে তৈরি হয়েছে একটি থিম সং। যা তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত জুটি গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীত পরিচালক পাভেল আরিন।
‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ শীর্ষক বিশেষ এই গানটির কথার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
কোরাস কণ্ঠে গাওয়া থিম সং’টি প্রকাশ হয়েছে ‘প্লাটিনাম জয়ন্তী’র দুদিন আগেই। গতকাল ২১ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অঙ্গ-সংগঠনগুলোর সোশ্যাল হ্যান্ডেলে।
বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ গানটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এর সমৃদ্ধ কথা ও চিত্রায়নে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষরা। যে গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলার নান্দনিক গল্প।
গানটি লেখা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘আওয়ামী লীগের মতো অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর প্রগতির অনবদ্য ইতিহাসের নজির পৃথিবীতে খুব কম। সেই দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাতে এই দেশটারই জন্ম। এরপরের অধ্যায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলার। বাঙালি জাতির জীবনে এই মুক্তি, বোধ আর উন্নয়নের অনবদ্য নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলটির প্লাটিনাম জয়ন্তীর অংশ হতে পেরে আনন্দ লাগছে।’
গানটির সুরকার-সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘প্রথম কথা হলো বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলের প্লাটিনাম জয়ন্তীর থিম সং করতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। গানটির গীতিকবি জুলফিকার রাসেল ভাই এ ক্ষেত্রে আমার প্রথম উৎসাহদাতা। তার উৎসাহ আর কাব্যময় লিরিক আমাকে আসলে গানটির সুর তৈরিতে অনেকটা পথ এগিয়ে দেয়। আগেও আমরা একসঙ্গে বেশ কিছু বড় থিম সং করেছি, এবারও করলাম। এই গানটির ক্ষেত্রে আমি আরও একটা বিষয় ফিল করেছি, সেটা হলো স্বাধীনতা। গানটি করবার ক্ষেত্রে যেটি আমাকে দিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ওনার বা দলের পক্ষ থেকে এই স্বাধীনতা না থাকলে সংগীত পরিচালক হিসেবে আমি হয় তো অ্যারেঞ্জারের মতো কয়টা ঢোল-তবলা বাজিয়ে দায়িত্ব শেষ করতে হতো। কিন্তু এই গানের ক্ষেত্রে আমি ও রাসেল ভাই পূর্ণ স্বাধীনতা ও সাপোর্ট পেয়েছি, যেটা অবিশ্বাস্য। সব মিলিয়ে আমি আসলে খুব হ্যাপি এই গানটি করতে পেরে।’
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে জুলফিকার রাসেলের কথা ও এ আর রাহমানের কণ্ঠ-সুরে বিশেষ গান ‘বলো জয় বঙ্গবন্ধু’। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২তম সম্মেলন ঘিরে জুলফিকার রাসেলের কথায় পাভেল আরিনের সুরে প্রথমবারের মতো তৈরি হয়েছিলো দলটির থিম সং।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে