হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।
নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।
সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’
এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে