
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গান্তজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর পরিকল্পনার সমালোচনা করে সংবাদ সম্মেলনে বেনি গান্তজ বলেন, ‘সত্যিকারের বিজয় অর্জনের পথে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ভারী হৃদয় নিয়ে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তাই জরুরি সরকার ছেড়ে যাচ্ছি।’
আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন নির্বাচন হওয়া উচিত, যা শেষ পর্যন্ত এমন একটি সরকার প্রতিষ্ঠা করবে, যা জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, একটি সর্বসম্মত নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।’
যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি গত মাসেও দিয়েছিলেন বেনি গান্তজ। গাজার জন্য যুদ্ধ-পরবর্তী কোনো পরিকল্পনা করতে নেতানিয়াহু ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন এই মধ্যপন্থী রাজনীতিবিদ।
নেতানিয়াহুর সরকারের পদত্যাগ চেয়ে ইসরায়েলিদের বিক্ষোভের প্রতি সমর্থন দিলেও তা আইনসম্মত হওয়া উচিত বলে জানিয়েছেন গান্তজ। তিনি বলেন, ‘প্রতিবাদ হওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু এমন বৈধভাবে হওয়া উচিত, যাতে বিদ্বেষ না ছড়ায়। আমরা একে অপরের শত্রু নই। আমাদের শত্রুরা আছে সীমানার বাইরে।’
তিনি আরও বলেন, ‘আমি এমন একটি জাতীয় সরকারের অংশ হব, যাতে মধ্যপন্থী সব দল অন্তর্ভুক্ত থাকে এবং শুধু সে অবস্থাতেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব, এমনকি নেতানিয়াহুর সঙ্গেও। আমাদের তাই এখন আংশিক ঐক্য নয়, প্রকৃত ঐক্য প্রয়োজন।’
গান্তজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘বেনি, মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় এটি নয়, এখন সময় সেনাবাহিনীতে যোগ দেওয়ার।’
তবে বিরোধী নেতা ইয়ার ল্যাপিড গান্তজের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। সামাজিক প্ল্যাটফরমে বিষয়টিকে গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন তিনি।
এরই মধ্যে জোটের শরিক ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির যুদ্ধকালীন মন্ত্রীর এই খালি পদ দাবি করেছেন। গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা মেনে নিলে সরকার ছেড়ে যাওয়ার ও পতনের হুমকি দিয়েছিলেন বেন-গাভির।

অবশেষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি পরিবহনের বাধা কাটল। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা পাকিস্তানে শুরু হবে চলতি সপ্তাহেই।
২ ঘণ্টা আগে
পশ্চিমা বিশ্বের কিছু তরুণ পুরুষের মধ্যে বিদেশে গিয়ে ‘ঐতিহ্যবাহী’ স্ত্রী খোঁজার প্রবণতা বাড়ছে। বিষয়টি ‘পাসপোর্ট ব্রো’ নামে পরিচিত একটি নতুন সামাজিক প্রবণতা হিসেবে আলোচনায় এসেছে। আধুনিক ডেটিং নিয়ে হতাশা থেকে অনেকে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
৬ ঘণ্টা আগে
আইআরজিসির নৌ কমান্ডের পক্ষ থেকে জাহাজ চলাচলের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো হলো—নির্দিষ্ট রুট: কেবল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্ধারিত রুট বা পথ দিয়ে যাতায়াত করতে পারবে। সামরিক জাহাজে নিষেধাজ্ঞা: এই প্রণালি দিয়ে যেকোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
৬ ঘণ্টা আগে
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) উদ্ধার করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে বেশ ধীরস্থিরভাবে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খননকাজ শুরু করব...এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’
৭ ঘণ্টা আগে