ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী নাটালিয়া কালমিকোভা বলেছেন, বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনীতে ৬৭ হাজারের বেশি নারী কাজ করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী অস্ত্রধারী সৈনিক হিসেবে সম্মুখ সমরে লড়াই করছেন।
শনিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে ওই তথ্য প্রকাশ করেন নাটালিয়া। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সশস্ত্র বাহিনীতে ৬৭ হাজারের বেশি নারী আছেন। এর মধ্যে ১৯ হাজার সাধারণ কর্মী এবং অন্যরা বাহিনীর বিভিন্ন পরিষেবায় নিযুক্ত আছেন।’
নাটালিয়া জানান, ২০১৪ সাল থেকে সেনাবাহিনীতে নারীর সংখ্যা বাড়তে শুরু করেছিল। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর নারীদের আলাদাভাবে সংগঠিত না করা হলেও বিপুলসংখ্যক নারী সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করেন।
নাটালিয়া উল্লেখ করেছেন, ঐতিহ্যগতভাবে সেনাবাহিনীর কাজকে মেয়েদের কাজ মনে করে না ইউক্রেনের সমাজে। তারপরও চলমান পরিস্থিতির মধ্যে নারীরা দলে দলে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তাঁরা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করছেন। শত্রু শিবিরগুলোতে প্রায় সময়ই তাঁরা ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছেন।
নাটালিয়া জানান, ২০১৮ সালে আইন পরিবর্তনের মধ্য দিয়ে সেনাবাহিনীতে নারীদের প্রবেশ সহজ করেছিল ইউক্রেন। তবে বর্তমানে এই বাহিনীতে নারীদের পদোন্নতি নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। সমস্যাগুলো সমাধানেরও প্রক্রিয়া চলছে।
ইউক্রেন বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর ২০২৩ সালে দেশটির সশস্ত্র বাহিনীতে নারীর সংখ্যা ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতেই দেশটির সশস্ত্র বাহিনীতে কাজ করা নারীর সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে যায়। পূর্ণ মাত্রায় আগ্রাসনের আগে, নারীরা প্রধানত চিকিৎসা বিশেষজ্ঞ এবং কেরানির মতো যুদ্ধবিহীন ভূমিকাগুলোতে সীমাবদ্ধ ছিলেন। কিন্তু সামরিক ভূমিকার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার পর, নারীরা এখন সম্মুখ যুদ্ধ এবং নেতৃত্বের দায়িত্বগুলোও সামলাচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। তারা প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
১ ঘণ্টা আগে
৮০ বছর বয়সী বাবা হোসেন আসাসা। পশ্চিম তীরের জেনিন সংলগ্ন ছোট্ট গ্রাম আসাসার বাসিন্দা ছিলেন তিনি। ১০ সন্তানের জনক এই গবাদিপশু ব্যবসায়ী এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ সোমবার নবান্নে (সচিবালয়) অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
৪ ঘণ্টা আগে