প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু এখন ছিনতাইকারী ও মাদকসেবীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি বড় অংশ এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না।
সম্প্রতি কলাভবনে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলাকালে কক্ষের বাইরে থাকা শিক্ষার্থীদের ব্যাগ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস খোয়া গেছে। এ ছাড়া হলগুলোতে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বেশির ভাগ ক্ষেত্রে ভুয়া শিক্ষার্থী সেজে চুরি করে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। রাতের আঁধারে শিক্ষার্থীদের একটি বড় অংশ আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে চলাচল করছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে দিনের আলোতে চলছে ছিন্নমূল মানুষের অবাধে মাদক সেবন। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে এসব ছিন্নমূল মানুষকে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা পুনরায় ফিরছে ক্যাম্পাসে। টিএসসির মতো ব্যস্ততম সড়কের পাশে মাদকসেবীদের উদ্ভট আচরণে বিভ্রান্ত ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক সময় অর্থ সাহায্য চাওয়ার ছলে তাঁদের করা হচ্ছে হয়রানি।
টিএসসি ও উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অচিরেই পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা না হলে এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রক্টরিয়াল টিমের নজরদারি বাড়ানো না গেলে এ সমস্যাগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রফেসর ঝেং পেংউ সমঝোতা স্মারকে স্বা
৬ ঘণ্টা আগে
চলতি বছরের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড
৭ ঘণ্টা আগে
এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করবে নটর ডেম কলেজ। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। আর বিজ্ঞান বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
৮ ঘণ্টা আগে
একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়জীবন একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের শুরু। তবে বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগেই কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। কোন বিষয়ে পড়বেন, কোথায় পড়বেন, কত খরচ হবে এবং ভবিষ্যতে কী করতে চান—এসব প্রশ্নের উত্তর আগে থেকে খুঁজে নিতে হবে।
৩ দিন আগে