অধিনায়কদের ঝামেলার যেন কোনো অন্ত নেই। মাঠের পারফরম্যান্স তো বটেই, দল হারলে দলপতিদের সইতে হয় প্রচুর সমালোচনা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান অঘটনের শিকার হওয়ার পর তোপের মুখে বাবর আজম।
ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে পরশু যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শেষ ৩ বলে দরকার হয় ১২ রান। শেষ ওভারের চতুর্থ বলে হারিস রউফের ফুলটসকে ছক্কা মেরে বসেন অ্যারন জোনস। পরের বলে ১ রান নেন জোনস। শেষ বলে চার মেরে সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার। সুপার ওভারে হেসেখেলে ম্যাচ জেতে যুক্তরাষ্ট্র।
হাতের মুঠোয় ম্যাচ থাকার পরও পাকিস্তান হারায় মিসবাহ উল হক ক্ষোভ ঝেড়েছেন বাবরের ওপর। এমনকি বাবরের নেতৃত্বে গত বছর যখন বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তান ব্যর্থ হয়েছে, সেই প্রসঙ্গও এবার তোলেন মিসবাহ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে যখন লক্ষ্য ডিফেন্ড করতে হবে, বাবরের সেই ধরনের কোনো স্মার্টনেস নেই। এমনকি দল নির্বাচনের সময়ও দেখেছি যে গত ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপে ঠিকমতো তা কাজ করেনি। তখন সমাধানের জন্য কোনো চেষ্টা করে না। আপনাকে তো সমাধান বের করতে হবে। ডেথ ওভারের বোলিংয়ের ক্ষেত্রে আপনি স্লোয়ার করছেন ফুল পিচ অথবা মিড অফ ভেতরে রাখছেন। মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি হয়েছে। তবে কোনো শিক্ষা নেওয়া হয়নি।’
শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস, নাসিম শাহ ও শাদাব খান—স্বীকৃত পাঁচ বোলার থাকার পরও খণ্ডকালীন স্পিনার ইফতিখার আহমেদকে দিয়ে বোলিং করান বাবর। ১২তম ওভারে ইফতিখার যখন বোলিং করেন, তখন যুক্তরাষ্ট্র নেয় ১০ রান। দুটি চার মেরেছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ম্যাচে অধিনায়ক বাবরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মিসবাহ, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অনিয়মিত এক স্পিনারকে দিয়ে দুই ডান হাতি ব্যাটারকে থিতু হতে দেওয়া। নতুন বলের ক্ষেত্রে নাসিমের আগে আপনি হঠাৎ করে আমিরকে নিয়ে আসছেন।’
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা ভারত ও কানাডা দুই দলেরই পয়েন্ট ২। ভারত ও কানাডার নেট রানরেট +৩.০৬৫ ও -০.২৭৪। ভারত ১ ম্যাচ খেললেও কানাডা খেলেছে ২ ম্যাচ। নিউইয়র্কে আগামীকাল মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৫ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৬ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৭ ঘণ্টা আগে