
বাংলাদেশ দল দারুণ এক সান্ত্বনা খুঁজে পেল তাহলে! বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বসায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছিল বাংলাদেশকে নিয়ে। আজ ডালাসে সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে বিরাট এক চমক উপহার দিল যুক্তরাষ্ট্র।
২৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে স্বচ্ছন্দে এগোতেই দেননি যুক্তরাষ্ট্রের বোলাররা। বাবরদের ১৫৯ রানে আটকে ফেলেই ম্যাচের গল্প নিজেদের পক্ষে লেখার কাজ অনেকটা লিখে ফেলেছিল যুক্তরাষ্ট্র। উপমহাদেশের দলগুলোর কাছে যে উইকেট-কন্ডিশন এখনো ‘ভিনগ্রহের’ মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে সেটাই তালুর মতো চেনা। বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর পাকিস্তানের বিপক্ষেও কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়ে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র।
১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। দুই অপরাজিত ব্যাটার অ্যারন জোনস আর নীতিশ কুমার সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ বলে দরকার ছিল ৫ রান। হারিস রউফকে লং-অফ দিয়ে নীতিশ বাউন্ডারি মারতেই ম্যাচ চলে গেল সুপার ওভারে।
সুপার ওভারের স্নায়ুচাপ সামলে আমিরের বলে ১৮ রান তুলতে পারে যুক্তরাষ্ট্র। পাওয়ার হিটিংয়ের দক্ষতা বিবেচনা করে সুপার ওভারের চ্যালেঞ্জ জিততে পাকিস্তান ব্যাটিংয়ে পাঠায় ইফতেখার আহমেদ ও ফখর জামানকে। পাকিস্তান করতে পারল ১৩ রান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তানকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ভাসল উচ্ছ্বাসের ঢেউয়ে।
ইতিহাস-ঐতিহ্য আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও কদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আর পাকিস্তানকে হারিয়ে বুঝিয়ে দিল, চেনা পরিবেশ কাজে লাগিয়ে সঠিক সময়ে জ্বলে উঠতে পারলে বিশ্বের কোনো প্রতিপক্ষই তাদের বাধা নয়! দুর্দান্ত এক ফিফটি করে এ ম্যাচের নায়ক যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৫ ঘণ্টা আগে