ঈদুল আজহায় মুক্তির দৌড়ে শামিল হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। আজ শনিবার পোস্টার মুক্তির মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন— মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান।
সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’
ডার্ক ওয়ার্ল্ড দিয়েই বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল মাহিয়া মাহির। কিন্তু এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। পরবর্তীতে মাহির জায়গায় অভিনয় করেন পশ্চিমবঙ্গের কৌশানী।
সর্বশেষ ঈদুল ফিতরে রেকর্ড ১১টি সিনেমা মুক্তি পেলেও এবার ঈদুল আজহায় সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে। ‘ডার্ক ওয়ার্ল্ড’সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে চারটি সিনেমার। বাকি সিনেমাগুলো হল— শাকিব রায়হান রাফির ‘তুফান’, রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছিল পথিক নবীর সংগীতচর্চা। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সংগীত নিয়ে ছিল তাঁর অবাধ বিচরণ। প্রায় দেড় দশক পর ১৮ সেপ্টেম্বর আবার টিএসসিতে গান শোনাবেন পথিক নবী। তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ। শেষ কবে টিএসসিতে গান করেছিলেন?
৬ ঘণ্টা আগে
এক মাস আগেও মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্র’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ৩০০ কোটি রুপির বেশি। সেই রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে ‘বেথলেহেম কুড়ুম্বা ইউনিট’। গিরিশ এডি পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি মুক্তির...
৭ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার কাঁটাতারের ফাঁক দিয়ে গরু, চোরাই পণ্য আর মানুষকে ঘিরে অনেক গল্প যাওয়া-আসা করে। কিছু গল্প বাতাসে মিলিয়ে যায়, কিছু মাটিতে চাপা পড়ে, আবার কিছু ফিরে আসে। যারা সীমান্তের কাঁটাতার ফাঁকি দিয়ে এই কাজ করে, তাদের বলা হয় ‘ডাঙগোয়াল’।
৮ ঘণ্টা আগে
কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দেওয়ায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুরের উত্তর আমেরিকা শিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে। তবে বিষয়টি কেবল একজন শিল্পীর বিদায়েই থেমে থাকেনি; এর জেরে অন্য পারফর্মারদের আকস্মিক সরে দাঁড়ানোর কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...
৮ ঘণ্টা আগে