
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের যে যাত্রা, এটি অদম্য এবং অপ্রতিরোধ্য যাত্রা। উন্নয়নের পূর্ব শর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা। আজকে এই আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য পুলিশ ও র্যাব রয়েছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ এ কথা বলেন।
র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের প্রসঙ্গে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ‘একটি ফোর্স কখনো কারও দায় নেবে না। কেউ যদি কোনো ভুলত্রুটি করে থাকে, তাহলে র্যাব এর দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই।’
র্যাব কর্মকর্তাদের স্যাংশনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। আজকে আমি জয়েন করেছি—এ পর্যন্তই বলি। পরবর্তীতে যদি কোনো কিছু থাকে সেগুলো বিস্তারিত পরে বলব।’
বেলা পৌনে ৩টায় হেলিকপ্টারে করে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫–এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া–মোনাজাত করেন।
পরে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, র্যাব-৬–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন, র্যাব-১০–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, ভাটিয়াপাড়া র্যাব-৬–এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, ভাটিয়াপাড়া র্যাব-৬–এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল আলমসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে