
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে যমজ নবজাতকের একজন চুরি হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শাহবাগ থানায় মামলা করেন শিশুর বাবা।
আজ বুধবার হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নবজাতকের মা সুখী বেগম আরেকটি বাচ্চাকে নিয়ে বেডে শুয়ে আছেন। আরেকটি বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই কান্না করে দেন।
কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাচ্চা হারিয়ে গেছে। আমার স্বামী ও স্বজনেরা আমাকে জানায়নি। ওয়ার্ডে অন্য লোকদের মুখে জানতে পারি আমার একটি বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। এত কষ্ট করে দুটি বাচ্চাকে ৯ মাস পেটে রেখেছি। এখন জন্মের পর যদি একজন মা জানতে পারে একটি বাচ্চা চুরি হয়েছে, তখন তার কেমন লাগে আপনারাই বলেন। গতকাল দুপুরে বাচ্চা হারানোর কথা জানতে পেরে আমার স্বামীকে শুধু বলি কেন আমার বাচ্চাকে অন্যের কোলে দিছে। এখন আমার বুকের ধনকে কে এনে দেবে?’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ার্ড থেকে বাচ্চা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করা গেছে। এ বিষয় নিয়ে একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, ওই নারী অনেক আগে থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন এবং গাইনি ওয়ার্ডে নবজাতকের স্বজনদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সুযোগ বুঝে নবজাতকটিকে নিয়ে চলে যান।
সিসি টিভির ফুটেজে দেখা যায়, কালো রঙের বোরকা ও কমলা রঙের ওড়না পরিহিত এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একজনকে কোলে নিয়ে দায়িত্বরত আনসার সদস্যদের একটি কাগজ দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামে। সেখানে তাঁর বড় স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সুখী তাঁর দ্বিতীয় স্ত্রী। সুখীরও এটা দ্বিতীয় বিয়ে। আগের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। এই ছেলেকে নিয়ে পাঁচ–ছয় বছর আগে সুখীকে বিয়ে করেন এবং ঢাকার ধামরাই কালামপুর এলাকায় থাকেন। সেখানেই তিনি দিনমজুরের কাজ করেন।
শরিফুল আরও জানান, তাঁর স্ত্রী সুখী বেগমের (২৫) গত সোমবার রাতে প্রসব বেদনা শুরু হয়। তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়েসন্তান জন্ম দেন। নবজাতকের দাদি হাসিনা বেগম ছিলেন সঙ্গে।
শরিফুল বলেন, ‘যমজ বাচ্চা হওয়ার পর চিকিৎসকেরা জানান, বাচ্চা দুটির এনআইসিইউয়ের প্রয়োজন। তখন থেকেই ওই নারী আমাদের সঙ্গে কথা বলতে শুরু করে। আমার বাচ্চাকে কোলে নিয়ে পাশেই ২১১ নম্বর কক্ষে নিয়ে যায়। বাচ্চার দাদি বৃদ্ধ হওয়ায় অনেক কিছুই বোঝো না। তখন ওই মহিলা বাচ্চার দাদির সঙ্গে সখ্য গড়ে তোলে এবং তাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে। দুপুরে আমি একটি ওষুধ আনতে নিচে যাই। সেখান থেকে ফিরে এসে দেখি ওই মহিলা ওয়ার্ডে নাই এবং আমার বাচ্চাটিও নাই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে