ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী ২১২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে দুটি যমজ সন্তান জন্ম দেয়। জন্মের পরপরই ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশ পথের বারান্দায় দাদির কোলে ছিল। এ সময় সবুজ রঙের একটি বোরকা পরা এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটি কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। বর্তমানে ঢাকা জেলার ধামরাই কালামপুর এলাকার থাকেন। তাঁর স্ত্রী সুখী বেগমকে (২৪) গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে সিজারের মাধ্যমে সুখী দুটি যমজ মেয়ে সন্তান জন্ম দেন। তাদের আরও একটি ছেলে সন্তান রয়েছে। নবজাতকের দাদি ছিলেন সঙ্গে। দুপুরে এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং এক নবজাতককে চুরি করে নিয়ে যায়।
নবজাতকের দাদি হাসিনা বেগম বলেন, ‘সবুজ রঙের বোরকা পরা এক মহিলা ২১২ নম্বর ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। একপর্যায়ে আমার কোল থেকে একটি সন্তান তার কোলে নেয়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাইনি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া যমজ নবজাতকের একটিকে স্বজনেরা খুঁজে পাচ্ছে না। আমরাও হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্য সবাই এ বিষয়ে কাজ করছি। বিস্তারিত ঘটনা পরে জানানো হবে।’
এর আগে গত বছরের ৩১ আগস্ট ঢাকা মেডিকেল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছিল। তবে তিন দিন পর নবজাতকটিকে উদ্ধার করেছিল পুলিশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে