ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৩ দিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া নবজাতকের বাবা হিরন মিয়া বলেন, ‘আমার দেড় বছরের সংসারে এটাই প্রথম সন্তান। তিন দিন আগে ঢাকা মেডিকেলে সিজারের মাধ্যমে জন্ম হয়। বাচ্চাটা মায়ের দুধ পাচ্ছিল না। আমরা অন্য এক নারীর দুধ খাওয়াতাম। আজ দুপুরে আমার স্ত্রী ও মাকে রেখে মিরপুরের রূপনগরে ভাত আনতে যাই। এর মধ্যেই শিশু ওয়ার্ডের ১০৬ নম্বর রুমের এক্সট্রা ১ নম্বর বেড থেকে এক নারী আমার বাচ্চাটি চুরি করে নিয়ে যায়।’
হিরন মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে আধা ঘণ্টা পর পুলিশ আসে। এখন তারা সিসিটিভি ফুটেজ দেখছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি হিরোন ধারকর্জ করে স্ত্রীর সিজারের পেছনে ৫০ হাজার টাকা খরচ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘হাসপাতালের ১০৬ নম্বর থেকে একটি নবজাতক মিসিং-এর অভিযোগ পেয়েছি।’
মো. নাজমুল হক বলেন, ‘পরিবারকে নিয়ে হাসপাতালে সিসি ক্যামেরা দেখা হচ্ছে এবং হাসপাতালের গেটে গেটে সবাইকে সতর্ক করা হয়েছে কোনো নবজাতক নিয়ে কেউ যেন বের হতে না পারে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৫ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে