মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে জানিয়েছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা আর সম্মান অটুট আছে অর্জুন-মালাইকার। সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না তাঁরা।
সূত্রটি পিঙ্কভিলাকে জানিয়েছে, অর্জুন-মালাইকার সম্পর্কটা খুব বিশেষ। পরস্পরের হৃদয়ে একটা বিশেষ জায়গা রয়েছে। তবে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে এবং এ ব্যাপারে সম্মানের সঙ্গে নীরবতা বজায় রাখতে চান তাঁরা। এই সম্পর্কে কাদা ছোড়াছুড়ির অধিকার কাউকে দিতে চান না তাঁরা।’
অর্জুন-মালাইকার সম্পর্কের ব্যাপ্তি প্রায় ছয় বছর। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সের ফারাক থেকে মালাইকার ডিভোর্সি স্ট্যাটাস কোনোটিই বাদ সাধেনি এই প্রেমকাহিনিতে। কিন্তু হঠাৎ করেই নাকি ছন্দপতন।
গত বছরের মাঝামাঝি সময়েও বলিউড পাড়ায় অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। দুজনের ব্রেকআপ জল্পনা যখন তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সবাইকে চুপ করিয়ে দেন তাঁরা।
ওদিকে কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। তাঁকে বলতে শোনা গেছে, ‘আমি এই অনুষ্ঠানে আসতে ভীষণ পছন্দ করি। কারণ এখানে এসে মন খুলে সৎভাবে কথা বলা যায়। তবে আমার বিয়ের বিষয়টা জীবনের এমন একটা অংশ, সেটা নিয়ে হুট করে কিছু বলা যায় না। তা ছাড়া, সম্পর্কটা তো দুজন মানুষের। আমার পার্টনার এখানে অনুপস্থিত, আমি কিছু একটা বলে দেব, সেটা অন্যায় হবে (আনফেয়ার)। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে আমাদের দুজনের একসঙ্গে কথা বলা উচিত।’
এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রলের মুখোমুখি হন তাঁরা। তবে সেই ট্রলকে কোনো দিনই পাত্তা দেননি দুজনে। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর উত্তর কেবল অর্জুন-মালাইকাই দিতে পারবেন।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
৮ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
৮ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
৮ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
৮ ঘণ্টা আগে