
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা। তাঁদের কণ্ঠের কোরাস ও সরগম যুক্ত হয়ে গানটিতে এক ভিন্ন সুরের আবেশ তৈরি হয়েছে বলে জানালেন সমরজিৎ। সঞ্জয় রায়ের লেখা গানটির সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।
নতুন এই গান নিয়ে সমরজিৎ রায় বলেন, ‘সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সংগীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী।’
১৪ অক্টোবর ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ প্রকাশ পাবে আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে। একই দিনে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
২ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
২ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
২ ঘণ্টা আগে
‘নারুতো’ ভক্তদের জন্য দারুণ সুখবর। একই সঙ্গে নতুন অ্যানিমে সিরিজ ও মাঙ্গা (কমিকস) নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় এই জাপানি ফ্র্যাঞ্চাইজি। নিউইয়র্ক কমিক কনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে