ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য উপহার নয়, বরং তার বিপরীত কিছু। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা মানে হামাসকে শক্তিশালী করা নয় বরং এর পুরোপুরি বিপরীত। আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি সমাজের সেই অংশটিকে শক্তিশালী করা, যাদের আমরা স্বীকৃতি দিই এবং যাদের সঙ্গে আমরা কাজ করি।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার স্পেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে তাকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়।
এর আগে, গত ২২ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইউরোপের তিন দেশ—নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা জানান, তাঁদের দেশ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা কার্যকর হবে আগামী ২৮ মে।
সেদিন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তোর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। এ সময় তিনি জানান, তাঁর দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ২৮ মে। তিনি বলেন, ‘যদি (ফিলিস্তিন রাষ্ট্রকে) স্বীকৃতি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না।’
নরওয়ের ঘোষণার একটু পরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস এক সংবাদ সম্মেলনে জানান, তাঁর দেশও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, ‘আজ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা দিচ্ছে যে, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ এ সময় তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, অন্যান্য দেশও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সেদিন এক সংবাদ সম্মেলনে জানান, তাঁর দেশের মন্ত্রিপরিষদ আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সানচেজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান ২০ মে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েল ও হামাসের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে আবেদন জানিয়েছেন, তা নিয়েও কথা বলেন জোসেপ বোরেল।
করিম খান বলেন, কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের অবশ্যই এ ধরনের ‘হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে এবং আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। তবে তাঁর অনুরোধে এরদোয়ান সংঘাতে জড়াননি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় স্থানীয় সময় গতকাল বুধবার রাতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০০ জন। রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে...
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে প্রবল বজ্রঝড়ের মধ্যে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
নিউইয়র্কে বড় রাজনৈতিক অঘটন। ফিলিস্তিনপন্থী আন্দোলনের সংগঠক দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ কংগ্রেসম্যানকে হারিয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এটি ডেমোক্রেটিক রাজনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে আসার নতুন ইঙ্গিত।
৪ ঘণ্টা আগে