কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।
এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?
দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’
যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে