
যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষাপ্রধান এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির কার্যালয় থেকে আজ সোমবার জানানো হয়েছে, তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছেন।
প্রসিকিউটর করিম খানের কার্যালয় বলেছে, নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি ও ইসমাইল হানিয়ে—ইসরায়েল বা গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়বদ্ধ বলে সন্দেহ করা হচ্ছে।
ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ বরাবর অস্বীকার করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় নির্বিচার সামরিক অভিযান শুরু করেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আইসিসির সিদ্ধান্ত ‘ভুক্তভোগীকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান’।
অবশ্য পরোয়ানা জারি করার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে কি না তা নির্ধারণ করার বিষয়টি আদালতের প্রাক্-বিচার বিচারকদের ওপর নির্ভর করে।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে সরাসরি উত্তরে প্রায় ৪৫ কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা ৭ হাজার ২৪৫ মিটার বা প্রায় ২৪ হাজার ফুট (২৩ হাজার ৭৭০ ফুট) উঁচু লাংটাং লিরুং পর্বতের রয়েছে এক ভয়াবহ ইতিহাস। এখানেই গতকাল বুধবার হিমবাহ ধসের ঘটনা ঘটে। আর এতে এখন পর্যন্ত ২৭০ জনের প্রাণ হারানোর খবর পাওয়া যাচ্ছে।
৭ মিনিট আগে
নেপাল ও চীনা ভূখণ্ড তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনের বেশি। এর মধ্যে নেপালেরই ২৭০ জন এবং চীনের তিব্বতের আছে ৩ জন। নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিদেশি পর্যটকসহ শত শত মানুষ এখনো নিখোঁজ। বন্যার পানিতে ব্যক্তিগত ও সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের গাজা বিষয়ক দূত নিকোলাই ম্লাদেনভ বলেছেন, হামাস যে নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণ করেছিল ইসরায়েল তা প্রত্যাখ্যান করায় কার্যত কোনো অগ্রগতি হয়নি। গাজা পুনর্গঠন ও যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত বোর্ড অব পিসের উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। গতকাল বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়েছে।
৫ ঘণ্টা আগে