
সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেন অটোরিকশার চালকেরা। সেই বিক্ষোভ থেকে মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও যানবাহনে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এমন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানায় পৃথক চারটি মামলা করা হয়েছে। চারটি মামলার মধ্যে পল্লবী থানায় দুটি , মিরপুর মডেল ও কাফরুল থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় তিন থানা-পুলিশ অটোরিকশাচালক ও গ্যারেজমালিকসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে ৷
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। মামলায় আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি অটোচালককে। এসব মামলায় পৃথক অভিযানে ৩৭ জন অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি।
এর মধ্যে পল্লবী থানায় দায়ের করা দুটি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চালক ও অটোরিকশা গ্যারেজের মালিকও আছেন বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, গতকালের হামলা, অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে গ্রেপ্তার আছেন ১৫ জন। গ্রেপ্তারদের মধ্যে আছেন অটোরিকশার চালক ও অটোরিকশার গ্যারেজমালিক।
একই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে একটি ৷ গতকাল ও আজ মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা-পুলিশ গ্রেপ্তার করেছে আরও ১৫ জনকে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ বলেন, গতকাল গ্রেপ্তার করা হয়েছে ১০ জন আর আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন। মোট গ্রেপ্তার ১৫ জন। গ্রেপ্তার সবাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, কাফরুল থানায় দায়ের করা মামলায় ৬০০ / ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার ১২ জন। ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা, পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
এদিকে আজ সকাল থেকেই রাজধানীর রামপুরা, খিলগাঁও ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। সকাল ৯টা ২০ মিনিটে রামপুরায় সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকেরা। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা ৷ এর পরেই দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে আবার বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অটোরিকশার চালকেরা। ডেমরা এলাকাতেও চলছে বিক্ষোভ।

রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
২০২৩ সালের মে মাসে ওই জায়গায় শুরু হয় নতুন ঝুলন্ত সেতু নির্মাণের কাজ। একই সঙ্গে সেতুর দুই পাশে মাটি রক্ষা এবং পাহাড়ি ঢলের ক্ষতি ঠেকাতে গাইডওয়াল নির্মাণও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৯৬৫ টাকা।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ১৩২ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৯ জন, উত্তরায় ৫৬ জন, গোয়েন্দা বিভাগের ৬ জন এবং সিটিটিসির ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ী, তুরাগ ও বংশাল থানা-পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করে...
১ ঘণ্টা আগে
ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪৯২টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৫৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০১টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৭০টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৭২টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪৬টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১৬৮টি মামলা করা হয়েছে...
১ ঘণ্টা আগে