
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৩ এপ্রিল মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা প্রশাসকের কাছে আপিল করে সেখানেও বিফল হলে হাইকোর্টে রিট করেন তিনি।গত ৫ মে তার রিট সরাসরি খারিজ করে দেন।
পরে আপিল করলে ১৩ মে চেম্বার আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে অপর চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। তবে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
আদালতে ওয়াদুদের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম ও শাহ মঞ্জুরুল হক। আর ওয়াহিদুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

ঢাকা মেডিকেলে অমির চাচা মো. জাকির হোসেন জানান, অমি ও তার পরিবার কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার বাসায় ভাড়া থাকত। তার বাবার নাম মো. উসমান গনি। অমি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
১০ মিনিট আগে
মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর জিএস যে সামগ্রিকভাবে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা বলছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের মনে হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দায় এড়ানোর চেষ্টা করছেন।’
১১ মিনিট আগে
আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৩১ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৩৯ মিনিট আগে