রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে রমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, ‘দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচ তলা থেকে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই বৃদ্ধ রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল। তার সমস্ত শরীর পঁচে গেছে এবং পোকা ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস বলেন, ‘বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি।’
গত বৃহস্পতিবার নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি গরমের কারণে খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে আজ বুধবার সকালে উত্তরার বাসা থেকে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছিল। তখন থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার নাজমুলের মরদেহ উদ্ধার করেন।
শামীমা আরও বলেন, আমাদের ধারণা গরমের কারণে অথবা অন্য কোনো অসুস্থতার কারণে কয়েকদিন আগেই মারা গেছেন বড় ভাই নাজমুল। তবে তার সঙ্গে কোনো স্বজন না থাকায় মূলত মরদেহটি কিছুটা পচে গেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সদ্য যোগদান করা উপাচার্যের মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের এই হট্টগোলের ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় সাত বছর বয়সী শিশু আতিকা আক্তার হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে শিশু আতিকার মৃত্যুকে কেন্দ্র করে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। শিশুটির মা আরিফা আক্তার বাদী হয়ে আজ
৩৪ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে নুর আলম মাসুদ নামের এক যুবক মারা গেছেন। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।
৪০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনের কর্মীকে মারধর ও গলায় ছুরি ধরে ১৬৭ লিটার পেট্রল লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে