
এবারের সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে হলে আল নাসরের প্রয়োজন ছিল অলৌকিক কিছু। সেটা যে সম্ভব নয়, গতকাল তাই প্রমাণিত হয়েছে। আল হিলাল চ্যাম্পিয়ন হওয়ায় আবারও দর্শক হয়ে থাকতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোদের।
গতকাল তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। সবশেষ ৫ মৌসুমে চতুর্থবার। আর সব মিলিয়ে ১৯তম। গতকাল আল হাজমকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আল হিলাল। দলের শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন নেইমার।
সতীর্থদের সঙ্গে উদ্যাপন করতে নিজের মেয়েকেও মাঠে নিয়ে এসেছিলেন নেইমার। মেয়েকে নিয়ে শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্ত নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছে আল হিলাল। গত বছরের অক্টোবরে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার। এই মৌসুমে দলের হয়ে লিগে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। লিগে ৩১ ম্যাচ শেষে অপরাজিত চ্যাম্পিয়ন আল হিলালের পয়েন্ট ৮৯। অন্যদিকে সমান ম্যাচে ৭৭ পয়েন্ট আল নাসরের। বাকি তিন ম্যাচ যদি আল হিলাল হারে আর রোনালদোরা জয়ও পান, তবু চ্যাম্পিয়নদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই আল নাসরের। তাই চ্যাম্পিয়নের স্বাদ পেতে নতুন আবারও মৌসুমের অপেক্ষা করতে হচ্ছে রোনালদোকে। সবশেষ মৌসুমে তাঁদের এবারের মতো দুইয়ে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল আল ইত্তিহাদ।
নেইমার এখনো ফিট না হওয়ায় আসন্ন কোপা আমেরিকায়ও তাঁর খেলা হচ্ছে না। তাঁকে বাদ দিয়েই গত পরশু দল ঘোষণা করেছে ব্রাজিল। আল হিলালের হয়ে বেঞ্চে বসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেও কোপায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেই স্বাদ নেওয়ার সুযোগ থাকবে না তাঁর।

২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
৪ ম্যাচে সমান ৮ পয়েন্ট হলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিংস, রানার্সআপ মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ব্রাদার্স–কিংস। এলিমিনেটরে মোহামেডান কাকে পাবে তা জানা যাবে আগামী মঙ্গলবার।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
৩ ঘণ্টা আগে