যত দোষ নন্দ ঘোষ—বহুল প্রচলিত হয়তো লোকেশ রাহুল জানেন না। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে গত পরশু বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কার সব ক্ষোভ আছড়ে পড়েছে অধিনায়ক রাহুলের ওপর। নাভিন উল হক যেন সতীর্থ রাহুলের পাশে থাকারই ইঙ্গিত দিয়েছেন।
রাহুলকে যে গোয়েঙ্কা তিরস্কার করেছেন, তা ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। নেটিজেনরা গোয়েঙ্কাকে অপেশাদার বলে উল্লেখ করেছেন। বেশ কজন সাবেক ক্রিকেটারের মতে, রাহুলকে সবার সামনে বকাঝকা না করে আলাদা বলতে পারতেন গোয়েঙ্কা। এমন ঘটনা নিয়ে লক্ষ্ণৌ সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করেনি। আফগান পেসার নাভিন আজ ভিন্ন রকম এক পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। রাহুলের সঙ্গে তাঁর (নাভিন) ছবি পোস্ট করেছেন। আফগান পেসার ক্যাপশনে শুধু লাভ ইমোজি দিয়েছেন। পোস্টে মন্তব্যের ব্যাপারটিও সীমিত করে রেখেছেন।
সাইক্লোন, কালবৈশাখীও যেন হার মেনেছে গত পরশুর সানরাইজার্স হায়দরাবাদের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে কিছু বুঝে ওঠার সুযোগই দেননি সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬৬ রানের লক্ষ্যে নেমে হায়দরাবাদ
৯.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১৬৭ রান। ৫৮ বলের ইনিংসেই হয়েছে ১৬ চার ও ১৪ ছক্কা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন ব্যাটিং দেখেছি টিভিতে। তবে এটা অবাস্তব ব্যাটিং। তারা ছয় মারার স্কিল নিয়ে অনেক কাজ করেছে। দ্বিতীয় ইনিংসে আমাদের কিছু বোঝার সুযোগই দিল না। প্রথম বল থেকে যেভাবে তান্ডব চালাচ্ছিল, তাদের থামানো বেশ কঠিন ছিল।’
এক ও দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থানের পয়েন্ট ১৬। তবে নেট রানরেট এগিয়ে থাকায় সবার ওপরে কলকাতা। দুটি দলই খেলেছে ১১টি করে ম্যাচ। ১২ ম্যাচে ১৪ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে সানরাইজার্স হায়দরাবাদ। চার, পাঁচ ও ছয়ে থাকা চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লক্ষ্ণৌ প্রত্যেকেরই ১২ পয়েন্ট। লক্ষ্ণৌর নেট রানরেট-০.৭৬৯। ১৪ ও ১৭ মে লিগ পর্বের বাকি দুই ম্যাচ লক্ষ্ণৌ খেলবে দিল্লি ও মুম্বাইয়ের বিপক্ষে।

লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
১৫ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
১ ঘণ্টা আগে
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২ ঘণ্টা আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
২ ঘণ্টা আগে