দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সুপারস্টার হওয়ার পরও তাঁর সাধারণ জীবনযাপন হয়েছে খবরের শিরোনাম। ২০২২ সালে ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হয় বিজয়ের। আর সিনেমাটির প্রচারে চপ্পল পরে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি জীবনযাপন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন অভিনেতা। সেখানেই জানিয়েছেন মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী এই দক্ষিণী তারকা।
ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানান, যে পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পোশাকই বেছে নেন তিনি। প্রায় ৩০ দিন ‘লাইগার’ ছবির প্রচারের কর্মসূচি ছিল। অভিনেতার মতে, প্রতিদিন ভিন্ন পোশাক ও জুতা বাছাইয়ে অনেকটা সময় চলে যায়। তাই হাওয়াই চপ্পলই তাঁর কাছে প্রথম পছন্দ।
কিছুদিন আগে পুরস্কারসংক্রান্ত বিষয়েও শিরোনামে এসেছিলেন বিজয়। নিজের অর্জিত পুরস্কারের প্রতি বিশেষ আকর্ষণ নেই অভিনেতার। কখনো তা নিলামে তোলেন, আবার কখনো সেটি অন্যকে দিয়ে দেন! এমনই অদ্ভুত মনের মানুষ এই অভিনেতা।
সাফল্যের শিখর ছুঁলেও পা সব সময় মাটিতে। আজও মধ্যবিত্ত জীবনযাপনে বিশ্বাসী বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, জীবন পালটে গেলেও এখনো তিনি মধ্যবিত্ত ছেলে। তাঁর কথায়, ‘এখনো শ্যাম্পুর বোতলে পানি ভরে ব্যবহার করার অভ্যাস রয়েছে আমার। শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার আগে যাতে সবটুকু ব্যবহার করতে পারি।’
উল্লেখ্য, গতকাল বিজয় পালন করেছেন ৩৫তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দুটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। দিল রাজু প্রযোজিত রবি কিরণ কোলার পরিচালনায় অ্যাকশন ঘরানার একটি ছবি করবেন অভিনেতা। অন্য ছবিটিতে রাহুল সংকৃত্যায়নের সঙ্গে জুটি বাঁধছেন বিজয়। সে ছবিটি মূলত পিরিয়ড অ্যাকশন ড্রামা।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৫ ঘণ্টা আগে