সাম্প্রতিক সময়ে সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ছিলেন অনন্যা পাণ্ডে। তবে এবার সব ভুলে কাজে ফিরছেন অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ব্যাড নিউজ’-এ থাকছেন অনন্যা পাণ্ডেও।
আনন্দ তিওয়ারি পরিচালিত করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। সেখানে তাঁর দেকা মিলবে রুপালি পর্দার এক জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে। আর ছবিতে শেফের চরিত্রে অভিনয়ে রয়েছেন তৃপ্তি। তাঁর সঙ্গেই দেখা যাবে অনন্যাকে।
টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, ইতিমধ্যেই অনন্যা পাণ্ডে ও তৃপ্তি দিমরি একসঙ্গে কিছু অংশের শুটিং শেষ করেছেন। চলতি বছরের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ব্যাড নিউজ’ এর।
বলিউড অভিনেত্রী অনন্য পাণ্ডের সঙ্গে আদিত্য রায় কাপুরের বিচ্ছেদ ‘টক অব দ্য টাউন’। বিষয়টি নিয়ে দুজনের কেউ মুখ না খোললেও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে তাঁদের বিচ্ছেদ।
‘ব্যাড নিউজ’ এর পাশাপাশি সি শঙ্কর নায়ারের বায়োপিকে আর মাধবন ও অক্ষয় কুমারের সঙ্গে দেখা মিলবে অনন্যার। অন্য দিকে অভিনেত্রীর হাতে রয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় প্রাইম ভিডিয়োর ‘কল মি বে অ্যান্ড কন্ট্রোল’ও।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৫ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে