জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।
এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে