
ব্রিটিশ অস্ত্র তথা যুক্তরাজ্যের সহায়তা দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো পরামর্শ ইউক্রেনকে দিয়েছেন ডেভিড ক্যামেরন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই পরামর্শ দেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন বলেন, ব্রিটিশদের সহায়তা দেওয়া অস্ত্র ইউক্রেন কীভাবে ব্যবহার করবে, তা নির্ধারণের দায়িত্ব কিয়েভের। তবে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অধিকার ইউক্রেনের আছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ব্রিটিশ সহায়তার অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরেও হামলা চালাতে পারবে কি না। জবাবে ক্যামেরন বলেন, ‘ইউক্রেনের সেই অধিকার আছে। যেমনটা রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়েছে...আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে, নিজেকে রক্ষা করতে গিয়ে ইউক্রেন কী করা প্রয়োজন তা উপলব্ধি করতে পারে।’
এই প্রথম পশ্চিমা কোনো কূটনীতিবিদ উল্লেখ করলেন যে, ইউক্রেন চাইলে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারে। এর আগে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পশ্চিমা অংশীদারেরা কিয়েভে সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য একটি শর্ত নির্ধারণ করে দিয়েছিল। আর সেটি হলো—রাশিয়ায় হামলা করা যাবে না।
ফিনল্যান্ড, লাটভিয়াসহ বেশ কয়েকটি দেশ তখন থেকেই বলছে যে, তারা আত্মরক্ষার জন্য ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়টি সমর্থন করে। বিশেষ করে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়েও রাশিয়ার অভ্যন্তরে হামলাকে তারা সমর্থন করে। তবে এখন পর্যন্ত ইউক্রেন সেই অর্থে রাশিয়ার অভ্যন্তরে উল্লেখযোগ্য কোনো হামলা চালায়নি।
প্রসঙ্গত, ডেভিড ক্যামেরন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঝে দীর্ঘ বিরতির পর তিনি ২০২৩ সালে আবারও রাজনীতিতে ফেরেন এবং ঋষি সুনাকের সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পদ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি দুই দফায় কিয়েভ সফর করেছেন।

সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে গোপনে সামরিক হামলা চালিয়েছে। এমনটাই জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
ভারতজুড়ে কয়েক লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করে বাতিল হয়ে গেল ২০২৬ সালের নিট (NEET-UG) পরীক্ষা। গত ৩ মে দেশজুড়ে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের চূড়ান্ত ঘোষণা করেছে।
৩১ মিনিট আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ লেবার পার্টির ইতিহাসে অন্যতম ভয়াবহ নেতৃত্ব সংকটের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাঁর ভবিষ্যৎ নিয়ে খোদ মন্ত্রিসভার শীর্ষ স্তরে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ একদল প্রভাবশালী মন্ত্রী এখন সরাসরি দাবি তুলছেন...
১ ঘণ্টা আগেউন্নয়নশীল ৮ দেশের জোট ডেভেলপিং–৮ বা ডি-৮—এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা সুবিধা আরও সহজ করার উদ্যোগে গুরুত্ব বাড়ছে। উন্নত গতিশীলতা ও ‘সফট কানেকটিভিটি’ জোরদারের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দিয়েছে সদস্য দেশগুলো।
২ ঘণ্টা আগে