সাকিবের বলে ক্যাচ তুলে দিলেন সাকিব। শুরুতেই এমন বিভ্রম জাগানো বাক্য পড়ে অবাক হতে পারেন যে কেউ। দ্বৈত সাকিবের নাম শুনে একটু আশ্চর্য হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটে এখন যেমন দুই তামিম (তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম), তেমনি রয়েছেন দুই সাকিবও। সেই দুই সাকিবের পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না! একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অন্যজন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছেন দুই সাকিব। সেখানে নতুনের কাছে হার মানলেন পুরোনো সাকিব। পারেননি ১ রানের জন্য ফিফটি করতে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ৫৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৯ রান করে ফিরেছেন সাজঘরে।
সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্বে খেলবেন না সাকিব আল হাসান। বিসিবিরও তাতে অসম্মতি নেই। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কয়েকটি ম্যাচে দেখা যাবে ৩৭ বছর বয়সী তারকাকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই আজ তিনি নেমে পড়েন ব্যাট হাতে। খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। আজ সকালে হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছেন সাকিবরা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা শেখ জামাল বিপদে পড়ে শুরুতেই। স্কোরবোর্ডে ১৫ রান জমা করতেই হারিয়ে ফেলে ৩ টপ অর্ডারকে। এরপর ওপেনার সৈকত আলির (৪১) সঙ্গে জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন সাকিব। দুজনের সেই জুটি ভাঙে দলীয় ৮৭ রানে। সৈকতের বিদায়ের পর দলকে শতকের ঘরে পৌঁছে দেন সাকিব। দলীয় ১১০ রানে পঞ্চম উইকেট হিসেবে ফেরেন তিনি। ইনিংসের ২৬তম ওভারের তৃতীয় বলে জুনিয়র সাকিবের বলে ক্যাচ দেন সাব্বির হোসেনকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ জামাল ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ১৫১ রান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান (২৯) ও রবিউল ইসলাম রবি (২)। তানজিম সাকিব এখন পর্যন্ত ৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১৬ মিনিট আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
৪২ মিনিট আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
১ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
২ ঘণ্টা আগে