টিম ডিরেক্টর হিসেবে ২০২৩ বিশ্বকাপে দলের সঙ্গে ভারত সফরে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। দলের থিংক ট্যাংকের অংশ হয়েও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারায় ভারতে থাকতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিসিবির এ পরিচালক। কোচ হাথুরুর সঙ্গে তার মতানৈক্যের বিষয়টিও পরিষ্কার করেন। গত কিছুদিনে একাধিকবার তিনি বলেছেন, আর টিম ডিরেক্টর হতে চান না। বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতি তাঁর আহ্বান, যেন আর এই পদে তাঁকে না রাখা হয়।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি তো ওনার কাছে মাফ চেয়েই নিয়েছি। আমি চাই পাপন ভাই আমাকে না বলুন।’ কিন্তু বিষয়টি নিয়ে কি পাপন অবগত? আবাহনী কোচ বলেন, ‘আমার মনে হয় তিনি জানেন। বাংলাদেশ দলে এই পজিশন দরকার নেই। খামাখা বাড়তি একটি পদের দরকার নেই। এক সময়ে প্রয়োজন ছিল, এখন আর দরকার নেই। আমি পাপন ভাইয়ের প্রতিটি কথা সম্মান করে থাকি। আমি এবার মাপ চেয়ে নিয়েছি সত্যি বলতে। কাজটা আর করতে চাই না।’
সুজনের সামনে আসে প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারিং নিয়ে বিতর্কের বিষয়টিও। গত ২৫ এপ্রিল মোহামেডান–প্রাইম ব্যাংকের ম্যাচে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে যে ঝড়, সেটি নিয়ে সুজনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘বড় ম্যাচে এমন একজন দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে, চাপ নেওয়ার ক্ষমতা আছে, তার ওপরের খেলোয়াড়দের অনেক সম্মান থাকে। তার (জেসির) ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তবে আম্পায়ার হিসেবে তার যে অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে...আমার মত হচ্ছে, প্রিমিয়ার লিগের এত বড় চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে কারা আম্পায়ারিং করছে। কারণ, দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন ওই ম্যাচে আম্পায়ারিং করতে দেওয়া হলো। তাকে তৈরি করার আরও ম্যাচ আছে তবে প্রিমিয়ার লিগের এই ম্যাচে না। বাংলাদেশ নারী দলের আম্পায়ারিং আর প্রিমিয়ার লিগের আবাহনী–মোহামেডান, মোহামেডান–প্রাইম ব্যাংক ম্যাচের আম্পায়ারিং অন্য ব্যাপার। জেসি বড় ম্যাচে আম্পায়ারিং অবশ্যই করবে। তবে এখনই না। সময়ের সঙ্গে সঙ্গে করবে। এটা একটু আগেভাগে হয়ে গেছে।’
সুজন কথা বলেছেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়েও। তিনি মনে করেন সিরিজটা বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ৫–০ ব্যবধানে জেতা উচিত।

পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। গত দেড় বছরে চারজন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদের সবারই পা পড়েছে পূর্বাচলে। কিন্তু কাজের কাজটা এখনো হয়নি। থমকেই আছে স্টেডিয়াম নির্মাণের কাজ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানকে কি দেখা যাবে! গত বছরের মার্চে দুবার পিছিয়ে পড়েও উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে সপ্তমবারের মতো জায়গা করে নেয় বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা দলটি অভিজ্ঞতায় টইটম্বুর হলেও মাঠের বাইরের চরম রাজনৈতিক অস্থিরতা আর সরাসরি যুদ্ধাবস্থা তাদের প্রস্তুতিতে এক বিষণ্ন কালো মেঘের
৪ ঘণ্টা আগে
সাবেক অধিনায়কদের সম্মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য। বিসিবির এই পদক্ষেপকে সাধারণ ক্রিকেটারদের প্রতি চরম বৈষম্যমূলক ও অপমানজনক হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পো
৫ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে বিদেশি পেসারদের চোটে নাজেহাল সানরাইজার্স হায়দরাবাদ। চোটের তালিকার সবশেষ সংযোজন ডেভিড পেইন। তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কুটসিয়াকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
৬ ঘণ্টা আগে