বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সওদা’র বিশেষ প্রদর্শনী। চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় হবে এই প্রদর্শনী। চিলেকোঠা প্রোডাকশনের প্রযোজনা এবং ফকির বিপ্লবের পরিচালনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লেখক বাপ্পী খানের একটি ছোট গল্প অবলম্বনে। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই প্রদর্শনীতে।
পরিচালক ফকির বিপ্লব বলেন, ‘দর্শকদের কাছে ভিন্ন স্বাদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপস্থাপন করতে আমরা “সওদা” নির্মাণ করেছি। এতে মানুষের জীবনের অন্ধকার কয়েকটি দিক ফুটে উঠেছে রূপকভাবে, অতিপ্রাকৃত এবং জাদু-পরাবাস্তবতার কিছু প্রেক্ষাপটের আদলে। ভবিষ্যতেও আমি এবং চিলেকোঠা প্রোডাকশন এমন ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কাজে সম্পৃক্ত থাকার ব্যাপারে আশাবাদী।
‘সওদা’য় অভিনয় করেছেন শাহেদ আলী, শানারেই দেবী শানু, ফকির বিপ্লব, সাগর বড়ুয়া, রৌদ্র কানন ও এরশাদ আলী। সহযোগী পরিচালক রাজন রায় চৌধুরী। চিত্র ধারণ করেছেন কামরুজ্জামান তুমন ও প্রধান সহকারী পরিচালক দ্বীন ইসলাম সম্রাট। চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন প্রিন্স সজল, সংগীত ও শব্দবিন্যাস করেছেন বাপ্পী খান।
উল্লেখ্য, ইতিমধ্যে কলকাতা রামধনু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ (KRIFF-2024)-এ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ‘সওদা’। এ ছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে ছবিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশেষ এই প্রদর্শনী অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ‘এক্টোম্যানিয়া’। অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে রয়েছেন তালহা জুবায়ের।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে