বলিউড সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুই ব্যক্তিকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই দুজন অভিযুক্তকে হাজির করা হয়েছিল। আদালত তাদের রিমান্ড বাড়িয়ে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত করেছেন। এ সময়ে অভিযুক্ত ভিকি ও সাগর মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকবেন।
এ মামলায় জড়িত আরও দুই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পিঙ্কভিলা।
গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এরপরদিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। ভিকি গুপ্তা আর সাগর পাল নামের এই দুই দুষ্কৃতকারীকে ২৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
ক্রাইম ব্রাঞ্চ আদালতকে জানিয়েছে, ভিকি ও সাগর আত্মগোপন করতে তিনবার জামাকাপড় বদল করেছেন। এই দুজন অভিযুক্ত গুলি চালানোর পর প্রথমে বান্দ্রায়, তারপর সান্তাক্রুজে, পরে সুরাটের জামাকাপড় বদলেছেন। নিজেদের চেহারাও বদলানোর চেষ্টা করেছিলেন, যাতে কেউ তাদের চিনতে না পারে।
পুলিশ জানিয়েছে, এই দুজন অভিযুক্তের কাছে ৪০টা গুলি ছিল। এর মধ্যে ৫ রাউন্ড ফায়ারিংয়ের সময় তাঁরা ব্যবহার করেছেন। এ ছাড়া মুম্বাই পুলিশ ১৭টি গুলি উদ্ধার করেছে। অবশিষ্ট ১৮টি গুলি উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজন ব্যক্তিকে পাঞ্জাব থেকে আটক করেছে মুম্বাই পুলিশ। সুভাষ চন্দর (৩৭) আর অনুজ থাপন (৩২) নামের এই দুই ব্যক্তি গুলি এবং অস্ত্র সরবরাহ করেছিলেন। জানা গেছে, সুভাষ ও অনুজ গত ১৫ মার্চ তাঁদের হাতে গুলি ও অস্ত্র তুলে দিয়েছিলেন।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে ক্রাইম ব্রাঞ্চ দুই অভিযুক্তকে পাঞ্জাব থেকে গ্রেপ্তারের পর মুম্বাইতে নিয়ে আসছে। সাগর ও ভিকি পুলিশি জেরায় আগেই জানিয়েছিল যে তাঁরা গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণইয়ের দলের লোক। আনমোলের নির্দেশ অনুযায়ী, ভিকি ও সাগর এই হামলা করেছিলেন।
ভিকি ও সাগরের কাছে দুটি মুঠোফোন ছিল। এর মধ্যে পুলিশ একটা মুঠোফোন উদ্ধার করেছে। আর একটি মুঠোফোনের সন্ধান করছেন তদন্তকারী কর্মকর্তারা। পুলিশের দাবি, এই হামলার পেছনে এক আন্তর্জাতিক চক্র আছে। গুজরাট ও বিহারের সঙ্গে এই চক্রের যোগাযোগ আছে। পুলিশ এই দুই রাজ্য ছাড়া উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবেও এদের যোগসূত্র পেয়েছে।
এই হামলার ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক চিঠি লিখে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণইয়ের বিরুদ্ধে এলওসি জারি করার আবেদন জানিয়েছে। গুলিবর্ষণের ঘটনার কয়েক ঘণ্টা পর আনমোল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ হামলার দায়ভার নিয়েছিল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে