আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কিউএস ৪-স্টার রেটিং মাইলফলক অর্জন করেছে। কিউএস স্টার হলো বিশ্ববিদ্যালয় রেটিং সিস্টেম। এতে শিক্ষার গুণমান, সুযোগ-সুবিধা, স্থায়িত্ব, গবেষণা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়।
চলতি বছর এআইইউবি কর্মসংস্থান, অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে ৫-স্টার রেটিং, শিক্ষা, সুযোগ-সুবিধা এবং প্রোগ্রাম স্ট্রেন্থ ক্যাটাগরিতে ৪-স্টার রেটিং এবং আন্তর্জাতিকীকরণে ৩-স্টার রেটিং এবং সর্বোপরি ৪-স্টার রেটিং অর্জন করেছে। এই কৃতিত্ব এআইইউবিকে গুণগতমানের শিক্ষা প্রদান, গবেষণাকে উৎসাহিত ও উদ্ভাবনকে জোরদার করবে।
এআইইউবির ব্যতিক্রমী শিক্ষার মান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা, মনোরম এবং প্রাণবন্ত ক্যাম্পাস এবং গবেষণার জন্য কিউএস জরিপে ৪-স্টার রেটিং মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। এআইইউবির এই সফলতায় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা, সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায় ৪-স্টার রেটিং অর্জিত হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে। এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের...
১২ ঘণ্টা আগে
যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে বইয়ের পাশাপাশি শিক্ষকের লেকচারও সমান গুরুত্বপূর্ণ। ক্লাসে শিক্ষক যা পড়ান, পরীক্ষার আগে সেই নোটই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় সহায়ক। তবে নোট নেওয়া মানে শিক্ষকের সব কথা হুবহু লিখে ফেলা নয়—এর রয়েছে কিছু কার্যকর কৌশল। আজ থাকছে সেসব নিয়ে।
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য এক রাজকীয় সুযোগ নিয়ে এসেছে ‘ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ’ (আইপিএস) ২০২৬। বিশ্বের যেকোনো প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে
দীর্ঘ বিরতির পর আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষা নতুন উদ্যমে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে গড়ে তুলবে। এই পরীক্ষার খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের আয়োজন।
১ দিন আগে