বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বগুড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। তিনি ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু বস্তা বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন। এ সময় ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে চাকার সঙ্গে আটকে যান। ওই অবস্থায় তাঁকে সরকারি আজিজুল হক কলেজগেট পর্যন্ত ট্রেন টেনেহিঁচড়ে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, ‘সকাল ১০টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি, তিনি ভবঘুরে ছিলেন। তবে তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।’

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ ওরফে সোহাগ আলী অভিযোগ করেছেন, এই মামলায় তাঁর প্রকৃত বক্তব্য ও অবস্থানকে বিকৃত করা হয়েছে এবং সাক্ষ্য দিতে প্রস্তুত থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না।
৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্তান মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক সহকারী ও গাড়িচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তাঁদের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে ফুয়েল কার্ড চালুর পর তেল নেওয়ার ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার সরেজমিনে শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশন, মেসার্স মিরপুর ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে