
খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের পাশের তিনটি আঙুল পুরোটাই পড়ে গেছে। পাশের ছোট দুটি আঙুলের বাড়তি অংশ রাখা হবে নাকি ফেলে দেওয়া হবে সে বিষয়ে এখনো বলা যাচ্ছে না। আগামীকাল ড্রেসিং করার পর বোঝা যাবে।
আজ মঙ্গলবার দুপুরে আনু মুহাম্মদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম খান পাপন আজকের পত্রিকাকে বলেন, গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের উপস্থিতিতে আনু মুহাম্মদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যদের নির্দেশে তাঁর চিকিৎসা চলছে। আজকে তাঁর পায়ে ড্রেসিং হয়েছে এবং কিছু পরীক্ষা করা হয়েছে। ছোট দুটি আঙুলের বাড়তি অংশ রাখা যাবে নাকি ফেলে দেওয়া হবে সেটা আগামীকাল ড্রেসিংয়ের পর জানা যাবে। এ ছাড়া পায়ের তালুর দিকে কিছুটা নেই। রোগী বর্তমানে ঝুঁকিমুক্ত আছেন। তবে তাঁর কিডনি ও প্রেশারের সমস্যা আছে।
এর আগে গত রোববার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষকান্দি এলাকায় অবস্থিত কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ৪০ মিটার লম্বা একটি সড়কের ইট খুলে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বাধা দিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
পয়লা বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে