
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন এই তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে সম্রাট আদালতে হাজির হতে পারেননি বিধায় তাঁর পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। অ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন হীরা বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে ১৯ বারের মতো অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। ২০২২ সালের ২১ জুন, ৬ জুলাই, ১১ আগস্ট, ২২ আগস্ট, ১৯ সেপ্টেম্বর, ২০ অক্টোবর, ৮ নভেম্বর, ১১ ডিসেম্বর, গত বছরের ৩০ জানুয়ারি, ১ মার্চ, ৯ এপ্রিল, ১৫ মে, ১৫ জুন, ১ জুলাই, ৬ জুলাই, ২৮ আগস্ট, ২ অক্টোবর, এ বছরের ১৫ জানুয়ারি ও ৫ মার্চ অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।
২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
সম্রাট গ্রেপ্তার হওয়ার পর জামিন দেওয়া হলে হাইকোর্টের নির্দেশে জামিন বাতিল হয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে গুরুতর অসুস্থ বিবেচনায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আদালত। সেই দিন থেকে তিনি জামিনে আছেন।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৪ ঘণ্টা আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৪ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৪ ঘণ্টা আগে