
ফরিদপুরে একটি মন্দিরে আগুনের পর সন্দেহবশত দুই সহোদর ভাইকে পিটিয়ে মারার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সেখানে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না। মধুখালীতে যে ঘটনা ঘটেছে সে ঘটনার ন্যায়বিচার যাতে পাওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যে ঘটনা তা সহ্য করার মতো না হলেও, এটিকে কেন্দ্র করে আর যাতে কোনো অঘটন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘এ ন্যায়বিচার জনগণ দেখবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, যাতে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হয়। সরকারের বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। আশা করছি, সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবে।’
শনিবার (২০ এপ্রিল) দুপুরে মধুখালীতে ভুক্তভোগীদের বাড়িতে যান ধর্মমন্ত্রী।
উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামে ওই দুই ভাইয়ের মাকে সান্ত্বনা দিতে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ ঘটনার খোঁজ রাখছেন। আপনারা ন্যায়বিচার পাবেন। ধৈর্য ধরতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখুন, ন্যায়বিচার হবে ইনশা আল্লাহ।’ এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকা অনুদান দেন মন্ত্রী।
এ সময় ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালি মন্দিরে গত ১৮ এপ্রিল আগুন লাগে। পরে আগুন দেওয়ার অভিযোগে ওই স্কুলের নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। হিন্দু অধ্যুষিত ওই এলাকায় এই সময় শুধু সাত নির্মাণশ্রমিকই ছিলেন মুসলিম। আগুনের ঘটনায় তাঁদেরই সন্দেহ করে স্থানীয়রা।
উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুই নির্মাণশ্রমিক নিহত হন। নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫)।
ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং একজন আটক আছে।

নির্ধারিত সময়ের এক দিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হতে পারে। এমন তথ্য জানিয়েছে বইমেলা স্ট্যান্ডিং কমিটির সূত্র। সাধারণত সরকারপ্রধান বইমেলা উদ্বোধন করে থাকেন। সময়সূচি সমন্বয়ের কারণেই এক দিন পিছিয়ে মেলা শুরু হতে পারে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে বিএনপি। এসব মামলায় ২৪৪ জনের নাম উল্লেখসহ হাজারের অধিক আসামি করা হয়েছে। অভিযোগ দুটি ১০ ফেব্রুয়ারি আদালতে দাখিল করা হলে
৫ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে আফরোজা বেগম ও তাঁর গৃহকর্মী দিতি হত্যা মামলায় আরেক গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় দেন।
৬ ঘণ্টা আগে
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৮ বাংলাদেশি শিশুকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
৭ ঘণ্টা আগে