আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের সমর্থকেরা। ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ওই চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন পাশাকে (৪৫) দেখতে ঢাকা থেকে সরকারি সফরে রাজশাহী এসেছেন পলক। আজ শুক্রবার সকালে বিমানে করে তিনি রাজশাহী আসেন।
দেলোয়ার হোসেন পাশা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখতে যাওয়া প্রতিমন্ত্রীর সফরসূচিতে বলা হয়, সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকা থেকে আকাশপথে রাজশাহী পৌঁছাবেন। এরপর হাসপাতালে দেলোয়ার হোসেনকে দেখেই তিনি আবার আকাশপথে দুপুরে ঢাকায় পৌঁছাবেন। সেখানে প্রতিমন্ত্রীর এই সফরকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়। নিয়ম অনুসারে তিনি এই সফরে সব ধরনের প্রটোকল পান।
রাষ্ট্রীয় কাজ ছাড়া শ্যালকের অপকর্মের জন্য সরকারি খরচে প্রতিমন্ত্রীর বিমানে যাতায়াত প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে। কিন্তু আমাদের যে আইন ও নীতিমালা, সেখানে প্রতিমন্ত্রী দেশের ভেতরে যেখানেই যাবেন, তাঁকে যে প্রটোকল আছে, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে অবহিত করতে হয়। ফলে এটাকে সরকারি সফর হিসেবেই দেখতে হবে। কারণ প্রতিমন্ত্রী যেখানেই যাবেন দেশের ভেতরে তাঁকে কিন্তু পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে আমাদের যাওয়ার ব্যাপারে বিধি-নিষেধ আছে। তো এটাকে আমি কীভাবে ব্যাখ্যা দেব? আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্যে, সাংগঠনিক কাজে। কিন্তু আমি যেহেতু সরকারের প্রতিনিধি, তাই এটা অবশ্যই সরকারি সফর।’
আগামী ৮ মে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন হবে। সেখানে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন তাঁকে আগামী সোমবার তলব করেছে। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত সোমবার জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে আরেক চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। নির্যাতনের পর বিকেলে একটি মাইক্রোবাসে তুলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর দেলোয়ারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেলোয়ারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী পলক। তখন দেলোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন। প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। সেখান থেকে বেরিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
২ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৩ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৬ ঘণ্টা আগে