রাফাত মজুমদার রিংকুর ‘রূপান্তর’ শিরোনামের নাটকটি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। গত ১৫ এপ্রিল সন্ধ্যায় একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় নাটক রূপান্তর। প্রকাশের পর থেকেই নাটকটি ঘিরে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে সৃষ্টি হয় সমালোচনা। শেষ পর্যন্ত নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। নাটক সরিয়ে নিলেও নেটিজেনদের রোষানলে পড়েছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন।
কিন্তু এর পরও রোষানল থেকে রেহাই মেলেনি তাতেও। অভিনেতা জোভান নিজেই গা ঢাকা দেন, বন্ধ করে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অবশেষে আজ শুক্রবার ভোররাতে দেখা দেন তিনি। একটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন দর্শকের কাছে।
ভিডিও বার্তায় জোভান বলেন, ‘এই ঈদে আমার বেশ কিছু নাটক এসেছে। প্রথম দিন থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। এই ঈদটা আমার খুব সুন্দর ঈদ হতে পারত আপনাদের ভালোবাসায়, সাপোর্টে। কিন্তু সেটা হয়নি। একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমন কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পাচ্ছি। আমি কিন্তু একদমই ভালো নেই।’
‘রূপান্তর’ নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘“রূপান্তর’’ নাটককে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা একদমই অপ্রত্যাশিত। এই নাটকের মাধ্যমে আমার কারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্য নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে। আমি জানি, ধর্মকে কতটা বিশ্বাস করি, আল্লাহকে শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছুকে নরমালাইজ করা বা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ছিল না। কেবল একটি চরিত্র উপস্থাপনের চেষ্টা করেছি। কিন্তু সেটার মাধ্যমে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’
সবশেষে অনুরোধের সুরে জোভান বলেন, ‘দীর্ঘ ১১ বছর যাবৎ নাটক করছি। আজকে আমার যে অবস্থান, এর পেছনে আমার একার নয়, অবশ্যই দর্শকের ভালোবাসা ও সাপোর্ট ছিল। আমার কাজ করার মূল উদ্দেশ্য হলো দর্শককে একটু বিনোদন দেওয়া, সে জন্যই এত কষ্ট। এরপর থেকে আরেকটু বেশি সচেতন থাকব চরিত্র বাছাই করতে। যাতে তাদের মনঃক্ষুণ্ন না হয়, কষ্ট না পায়। আমার যে কাজগুলো আপনাদের ভালো লেগেছে, তার চেয়েও ভালো কাজ উপহার দেব। শুধু একটাই অনুরোধ, আমার ওপর কষ্ট রাখবেন না। আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, রূপান্তর নাটকের গল্প সৌরভ নামের এক চিত্রশিল্পীকে ঘিরে। শৈশবে এক ট্রেন দুর্ঘটনায় মারা যায় তার পরিবারের সবাই। তাই সৌরভ জানে না সে কোন ধর্মের মানুষ, কে তার মা-বাবা। শিশু আশ্রমে তার বেড়ে ওঠা। বড় হয়ে পেশা হিসেবে বেছে নেয় ছবি আঁকা। একসময় তার চিত্রকর্ম দেখে প্রেমে পড়ে রিমঝিম। তবে রিমঝিমকে পাত্তা দেয় না সৌরভ। একসময় রিমঝিমের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। ব্যক্তিগত সমস্যা আছে জানিয়ে তাদেরও ফিরিয়ে দেয় সৌরভ। পরে সৌরভের চিকিৎসকের মাধ্যমে জানা যায়, সে হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছে, যার নাম ডিএসডি। দেখতে পুরুষের মতো হলেও ধীরে ধীরে সে মানসিকভাবে নারীতে রূপান্তর হতে থাকে।
‘রূপান্তর’ নাটকের সৌরভ চরিত্রে অভিনয় করেছেন জোভান আর রিমঝিম চরিত্রে সামিরা খান মাহি। আরও আছেন সাবেরী আলম, সমাপ্তি মাসুক প্রমুখ।

প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
৬ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
৬ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
৬ ঘণ্টা আগে