Ajker Patrika

দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীপ্ত ও দুরন্ত টিভিতে তিন দিনব্যাপী শারদোৎসব
‘মঙ্গলালোকে’ অনুষ্ঠানের দৃশ্য। ছবি: দুরন্ত টিভির সৌজন্যে

শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে তিন দিনব্যাপী শারদোৎসবের আয়োজন করেছে দীপ্ত টিভি ও দুরন্ত টিভি। আজ থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

দীপ্ত টিভি

অষ্টমী ও নবমীর শারদোৎসবে সকাল ৮টায় রয়েছে ‘দীপ্ত প্রভাতী’। অষ্টমীর আয়োজনে গান শোনাবেন শিল্পী অনন্যা আচার্য্য এবং নবমীর সকালে গাইবেন শিল্পী চম্পা বণিক। দশমীর সকাল ৮টায় থাকছে বাঁশরী নিবেদিত নাচ, গান ও কবিতার অনুষ্ঠান ‘বিজয়া—নজরুলের কথায় ও সুরে’।

এ ছাড়া, পূজার তিন দিনই প্রচারিত হবে সিনেমা। আজ সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ‘ওমর’, অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’।

২০ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘মন যেখানে হৃদয় সেখানে’। বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘তুফান’। অভিনয়ে শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।

২১ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘তাণ্ডব’, অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।

আজ রাত ১১টা ৩৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘শারদ সুরের রাত’-এ গাইবেন শিল্পী প্রিয়াংকা গোপ। একই অনুষ্ঠানে ২০ অক্টোবর থাকবেন শিল্পী অণিমা রায়। কাজী ফাহিমুল হক অরিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইন্দ্রাণী নিশি।

দুরন্ত টিভি

আজ দুপুর ১২টায় প্রচারিত হবে ‘শারদীয় আড্ডা’। শিশুদের সঙ্গে তাদের দিদার গল্পে উঠে আসবে একাল-সেকালের পূজার নানা মজার গল্প। দিদা চরিত্রে দেখা যাবে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে থাকবে শিশুশিল্পী পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ।

২০ অক্টোবর দুপুর ১২টায় দেখা যাবে নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। নৃত্য পরিবেশন করবে সংগঠন কল্পতরুর নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাম শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ অনেকে।

বিজয়া দশমীতে ২১ অক্টোবর দুপুর ১২টায় প্রচারিত হবে ‘শুভ বিজয়া’। অনুষ্ঠানটিতে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধের সঙ্গে পূজার নানা মজার গল্প করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’ প্রচারিত হবে ২১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শিশুদের সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা।

এ ছাড়া, ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’ ও রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’-তে আজ থেকে তিন দিন দুর্গাপূজা উপলক্ষে থাকবে বিশেষ পর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত