বৈশাখের দাবদাহ শুরু হয়ে গেছে। প্রচণ্ড গরমে তুলনামূলক ঘাম বেশি হচ্ছে। গরমকালে ত্বকে ঘামাচিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সময় ত্বকের সাধারণ একটি সমস্যা হলো ব্রণ। ত্বকের এ ধরনের সমস্যার সমাধান কিন্তু পানির মতোই সহজ! একটু ঘুরিয়ে বললে, গরমে ত্বকে যত ধরনের সমস্যা দেখা দেয়, সেগুলোর অধিকাংশ দূর করা সম্ভব পানির ঝাপটায়। এ সময় পানির নানান মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। ত্বক পরিষ্কার করা থেকে ময়েশ্চারাইজেশন—সবকিছুই করা সম্ভব শুধু পানি দিয়ে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ত্বক প্রাণবন্ত রাখতে সহায়তা করে।
ত্বক সজীব রাখতে
পানি আমাদের ত্বকের কোলাজেন ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে হাত-মুখ ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া দিনে কয়েকবার পানির ঝাপটা দিলে মুখে ময়লা জমতে পারে না। তাই তিন থেকে চার ঘণ্টা পর পর মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে মুখ পর্যাপ্ত পানির ঝাপটা দিয়ে নিয়মিত পরিষ্কার করলে ত্বকে লেগে থাকা অম্লীয় বা ক্ষারীয় পদার্থগুলো পরিষ্কার হয়ে ত্বকের সুষম পিএইচ ভারসাম্য বজায় থাকে। পানি নিষ্প্রাণ ত্বকে সজীবতা ফিরিয়ে আনে ও চেহারার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
আইস থেরাপি
সপ্তাহে তিন দিন আইস থেরাপি নিলে ত্বক মসৃণ থাকে। একটি বাটিতে পানি নিয়ে তাতে বেশ কিছু বরফের টুকরো ছেড়ে মুখ ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এভাবে কয়েকবার করুন। এতে ত্বকের বড় হয়ে যাওয়া রোমকূপ ছোট হবে ও ত্বক কোমলতা ফিরে পাবে। ব্রণের সমস্যা থাকলেও তা ধীরে ধীরে কমবে। অনেক সময় কাজের চাপ বা কম ঘুমানোর কারণে চোখের আশপাশে ফোলা ভাব দেখা দিতে পারে। এক টুকরা বরফ একটি পরিষ্কার কাপড় বা রুমালে পেঁচিয়ে চোখের চারপাশে আলতো করে বৃত্তাকারে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে। এতে চোখের ফোলা ভাব কমবে। প্রতিদিনের ব্যবহারে চোখের নিচের কালো দাগও দূর হবে।
গরম পানির ভাপ
পানিতে পরিষ্কার নিমপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এবার মুখে সেই পানির ভাপ নিন। বাইরে থেকে ফিরে সপ্তাহে দুদিন এভাবে ভাপ নিলে ত্বকের রোমকূপ জীবাণুমুক্ত থাকবে। তাতে ব্রণ হওয়ার আশঙ্কা কমবে।
ত্বকের সুরক্ষায় ডাবের পানি
ডাবের পানির মধ্যকার অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের জন্য উপকারী। একই সঙ্গে ডাবের পানি ত্বক মসৃণ ও দাগ দূর করে। তাই রূপচর্চায় ডাবের পানি ব্যবহার করা যেতে পারে এ সময়। যাঁদের ত্বক শুষ্ক তাঁরা রোজ ত্বকে ডাবের পানি ব্যবহার করতে পারেন। ডাবের পানিতে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও ভিটামিন বি১২। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীর সুরক্ষিত রাখে।
পানি পানের বিকল্প নেই
শরীর ভেতর থেকে পরিষ্কার করতে পানির জুড়ি নেই। বিভিন্ন ধরনের পানীয় শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে। গরমে প্রচুর ঘাম হয় বলে স্বাভাবিকভাবেই শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই নিয়ম মেনে পানি পান করতে হবে। একবারে অনেক পানি পান করা যাবে না। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে সাত থেকে আট গ্লাস পানি পান করা উচিত। তার পরও ব্যক্তিভেদে, শারীরিক পরিশ্রম, শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পানি পানের এই পরিমাপ ভিন্ন হয়। সে ক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে দিনে কতটুকু পানি পান করতে হবে। পানি ছাড়া বিভিন্ন ফলের জুস বা শরবত খেলেও পানিশূন্যতা কাটিয়ে ওঠা সম্ভব। স্বাস্থ্যকর পানীয় ত্বকের জন্য ভালো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ডার্মস্টোর

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
৫ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
৮ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
১০ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
১২ ঘণ্টা আগে