
খতনার সময় আহনাফ তাহমিদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় জে এস হাসপাতালের মালিক এস এম মোক্তাদির হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ জামিন দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।
আইনজীবী শাহ মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পুলিশ প্রতিবেদন পর্যন্ত মোক্তাদিরকে জামিন দিয়েছেন আদালত। তিনি গত দুই মাস ধরে কারাগারে রয়েছেন। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে খতনার সময় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) আহনাফের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা ফখরুল আলম। মামলার পরপরই মোক্তাদিরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আহনাফ মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।
মোক্তাদির জে এস হাসপাতালের পরিচালক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জন।

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আপন চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মাকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়েছে...
৩ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় দুই বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগে
খুলনায় গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে চার মাস পর তাঁর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে নগরীর..
৮ মিনিট আগে
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
১৪ মিনিট আগে