
বাগেরহাটের মোল্লাহাটে বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় বরের ভগ্নিপতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক (৪৫) খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোনের স্বামী। তাঁর চারটি কন্যাসন্তান রয়েছে।
বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, ‘আংড়া এলাকার শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এ ঘটনায় কথা বলার জন্য কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
২ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৩ ঘণ্টা আগে