কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের নাটালের মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটক দুই মাদক কারবারি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা এলাকার মো. সানোয়ার কবিরাজের ছেলে মো. লাইজু কবিরাজ (২৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর-কাওনা এলাকার আবুল কালামের ছেলে মো. আলী আকবর (৩০)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। পরে সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে একটি পিকআপ থাকা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করি। তখন মো. লাইজু কবিরাজ ও মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে তারা গাঁজা বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের বাঁধে মাটি সরানোর সময় ধসে পড়ে মাটিচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপপ্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ২০ আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
১৩ মিনিট আগে
পয়লা বৈশাখের আগে সপ্তাহান্তে কেজিপ্রতি ইলিশের দাম বেড়েছে ৫০০ থেকে ৮০০ টাকা। ব্যবসায়ীরা নানা অজুহাত দেখালেও বৈশাখ উপলক্ষে কৃত্রিম সংকট দেখিয়ে ইলিশের দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে মৎস্য অধিদপ্তর।
১৫ মিনিট আগে